আরিফুল আমিন
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪ ১২:৫৬ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৪ ১৩:১৮ পিএম
আর মাত্র কয়েক দিন পর ঈদুল ফিতর। নাড়ির টানে বাড়ি ফিরবেন লাখো মানুষ। এ সুযোগে ঈদের আগে পুরোনো বাসগুলোকে মেরামতের পর রঙ করে নতুন করার চেষ্টা করছেন পরিবহন ব্যবসায়ীরা। ঈদ মৌসুমে পুরোনো বাসের পাশাপাশি নতুন বাস তৈরিতে ঢাকার গাবতলীসহ আশপাশে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। ছবিগুলো রাজধানীর গাবতলী এলাকা থেকে তোলা।