আরিফুল আমিন
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪ ১৬:০৮ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৪ ১৭:০৬ পিএম
ঈদে নতুন জামা, নতুন পোশাকের সঙ্গে নতুন টাকার চাহিদাও বাড়ে। ঢাকা ছাড়ার আগে অনেকেই নতুন টাকা সংগ্রহ করে। এরই মধ্যে রাজধানীর গুলিস্তানে জমে উঠেছে ‘নতুন টাকার হাট’। ঈদ সালামির কথা মাথায় রেখে একটু বেশি দামে নতুন টাকা নিচ্ছে ক্রেতারা। রাস্তার পাশে ফুটপাথে ছোট টেবিলে পুরোনো ও নতুন নোটের বান্ডিল সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা।