রুবেল রশীদ
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২২ ১৮:৫৬ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২২ ১৯:০৪ পিএম
এটি একটি হত্যাকাণ্ড। এটি স্বাভাবিক নয়। এটা মেনে নেওয়া কষ্টকর। আমার ছেলের মরদেহের সঙ্গে মানিব্যাগ, ব্লুটুথ, অকেজো মোবাইল, ঘড়ি সবই পাওয়া গেছে। প্রধানমন্ত্রীর কাছে আমার ছেলে হত্যার বিচার চাই। তিনিও সন্তানের মা, তিনি বোঝেন, সন্তান হারালে কীভাবে একটা পরিবারের ভবিষ্যৎ স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। মেধাবী ছাত্রদের এভাবে মেরে ফেললে দেশের ভবিষ্যৎ কী দাঁড়াবে?
‘২৫ বছর ধরে তিলে তিলে গড়ে তোলা স্বপ্ন আমার, আজ হত্যাকাণ্ডের শিকার।’ ছেলেকে হারিয়ে এভাবেই নিজের কষ্টের কথা জানান বুয়েটের ছাত্র ফারদিন নূর পরশের বাবা কাজী নূর উদ্দিন রানা।
ফারদিন নূরের মৃত্যুতে বাবা কাজী নূর উদ্দিন ও স্বজনদের আহাজারি।