আরিফুল আমিন
প্রকাশ : ২২ মার্চ ২০২৪ ১৪:২৯ পিএম
বাঙালি রসনায় দই জুড়িহীন। শেষ পাতে দই হলে তো কথাই নেই। এ ছাড়া বিভিন্ন আচার-অনুষ্ঠান ও সামাজিক ভোজে দই পরিবেশন করা হয়ে থাকে। দই থেকেও তৈরি হয় নানা পদ। রান্নায়ও ব্যবহার করা হয়ে থাকে। আবার দই দিয়ে তৈরি হয় পানীয়। এটা কেবল আমাদের দেশেই নয়, পৃথিবীর নানা দেশেই। দই পছন্দ করে না—এমন মানুষ খুব কমই আছে। আবার বাংলাদেশে দইয়ের কথা উঠলে চলে আসে বগুড়ার নাম। সারা বাংলাদেশে দই পাওয়া গেলেও স্বাদে ও গুণে অতুলনীয় বগুড়ার দই। খোদ ইংল্যান্ডের রানি মুগ্ধ হয়েছেন বগুড়ার দই খেয়ে। ছবিগুলো বগুড়ার সারিয়াকান্দি থেকে তোলা।