আরিফুল আমিন
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪ ১৬:১৪ পিএম
আপডেট : ১৯ মার্চ ২০২৪ ১৬:৫২ পিএম
কারখানার বিষাক্ত তরল বর্জ্য ফেলা হচ্ছে তুরাগ নদে। ফলে দূষিত হচ্ছে নদের পানি। শীত মৌসুমে পানি কমলে দৃশ্যমান হয় দূষণের মাত্রা। পানির রঙ কুচকুচে কালো। এ ছাড়া দুর্গন্ধের কারণে তুরাগ নদের পাশ দিয়ে চলাচল করা যায় না। যার আশপাশের এলাকায় বসবাস করছেন, তারা রয়েছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে।
ছবিগুলো রাজধানীর গাবতলী ব্রিজ থেকে তোলা।