প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪৯ পিএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪ ২১:২১ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন ডিগ্রি কলেজের শহীদ মিনার বেদিতে ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন কলেজের প্রতিষ্ঠাতা এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালক আলহাজ বজলুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ।