আরিফুল আমিন
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:২৪ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৩১ পিএম
যশোরের গদখালীর প্রতিটি মাঠে কেবল ফুল আর ফুল। হরেক রঙের ফুলে পুরো গদখালী যেন শিল্পীর তুঁলিতে আঁকা অনিন্দ্যসুন্দর চিত্রপট। মাঠজুড়ে জারবেরা, গোলাপ, গ্লাডিওলাস, রজনিগন্ধা, হলুদ গাঁদা, চন্দ্রমল্লিকাসহ নানান জাতের ফুলের চাষ হয়েছে। চাষিদের ব্যস্ততা কয়েক গুণ বেড়ে যায় বসন্তবরণ, পহেলা বৈশাখ, ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এলে। এসব দিবস কেন্দ্র করে আগেভাগেই প্রস্তুতি নিতে শুরু করেন ফুল চাষি ও ব্যবসায়ীরা।