আরিফুল আমিন
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১২:১৫ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১২:২৪ পিএম
প্রায় ১০ বছর পর আবারও স্থান বদলাচ্ছে বইমেলা। আগামী বছর থেকে সোহরাওয়ার্দী উদ্যান স্মৃতিতে রেখে মেলা নিয়ে নতুন স্থানে মিলিত হবেন লেখক-পাঠক। সে হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানে এবারই শেষ বইমেলা। সামনের বছরগুলোয় মেলা হলেও কোথায় কীভাবে হবে এখনও জানে না আয়োজক বাংলা একাডেমি। জানা গেছে, মার্চে সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে সাংস্কৃতিক বলয় তৈরির কার্যক্রম শুরু হবে। ফলে গণপূর্ত কর্তৃপক্ষ এ উদ্যানে এবারের বইমেলার পক্ষে ছিল না। সময়স্বল্পতায় বাংলা একাডেমির অনুরোধে শুধু এবারের জন্য অনুমতি দিয়েছে।