× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জলে ভাসা জীবন

আরিফুল আমিন

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৫৮ পিএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:০২ পিএম

আমাদের দেশের অতিপরিচিত প্রান্তিক যাযাবর গোষ্ঠী বেদে সম্প্রদায়। সমাজসেবা অধিদপ্তরের তথ্যমতে, বেদে সম্প্রদায়ের জনসংখ্যা প্রায় ৮ লাখ। এ জনগোষ্ঠীকে সাধারণত বাইদ্যা বা বাইদানি বলে ডাকা হয়। কেউ কেউ এদের জলের জিপসিও বলে। তারা জীবনের অধিকাংশ সময়ই নদীতে নৌকায় ভেসে বেড়ায়। নদীমাতৃক বাংলাদেশের সব নদীতেই এরা ছুটে বেড়ায়। তাদের সুখদুখ, হাসিকান্না, আবেগ-অনুভূতি জড়িয়ে থাকে নৌকা আর নদী কেন্দ্র করে। নৌকার মধ্যেই ঘরসংসার। জন্ম-মৃত্যু-বিয়ে সবই নদীতে। নিজস্ব কোনো ভূমি নেই। জোয়ারভাটার সঙ্গে জড়িয়ে তাদের জীবনের গল্প। ঘাটে ঘাটে নৌকা ফেলা আবার নোঙর তুলে নিয়ে অন্যত্র ছুটে চলা প্রতিদিনের চিত্র। নাগরিক জীবনের অধিকাংশ সুযোগসুবিধা থেকে বঞ্চিত তারা। বেদে সম্প্রদায়ের প্রায় ৯৮ শতাংশ সদস্য দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। তাদের বিশুদ্ধ পানি কিংবা স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থার তীব্র সংকট। ভাসমান জীবনযাপনের ফলে বেদেরা শিক্ষার সুযোগ থেকেও বঞ্চিত।

ছবিগুলো গাজীপুরের টঙ্গী থেকে তোলা

জলে ভাসা জীবন
জলে ভাসা জীবন
জলে ভাসা জীবন
জলে ভাসা জীবন
জলে ভাসা জীবন
জলে ভাসা জীবন
জলে ভাসা জীবন
জলে ভাসা জীবন
জলে ভাসা জীবন
জলে ভাসা জীবন
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা