আরিফুল আমিন
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪ ১৫:৪২ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪ ১৫:৫২ পিএম
পৌষের শেষে এসে ভালোভাবেই জেঁকে বসেছে শীত। কয়েক জেলায় চলছে শৈত্যপ্রবাহ।চারদিকে কনকনে ঠান্ডা। শীতবস্ত্রের দোকানে মধ্যবিত্ত আর উচ্চবিত্তের ভিড় থাকলেও নিম্ন আয়ের মানুষের জন্য তা কেনা বেশ কষ্টসাধ্য। তাই তাদের একমাত্র ভরসা পুরোনো শীতবস্ত্রের দোকান। ৫০ থেকে শুরু করে ১ হাজার টাকা দরের শীতবস্ত্র এসব দোকানে পাওয়া যাচ্ছে। বগুড়ার ধুনট উপজেলা সদরে শনি ও মঙ্গলবার পুরোনো শীতবস্ত্রের হাট বসে। এসব দোকানে ক্রেতার আগ্রহ বেশি থাকার কারণ এখানকার শীতবস্ত্রের দাম তুলনামূলক কম। প্রতি হাটে ৩০ থেকে ৫০ জন ব্যবসায়ী শীতবস্ত্র বিক্রি করেন।
ছবিগুলো বগুড়ার ধুনট হাট থেকে তোলা।