× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দৃশ্য দূষণ কমানোর লক্ষ্যে ফ্লাইওভারে আলপনা

আলী হোসেন মিন্টু

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩ ১৬:০৪ পিএম

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩ ১৮:৫১ পিএম

দেয়ালে দেয়ালে পোস্টার, যত্রতত্র আঁকিবুঁকি শহরের সৌন্দর্য নষ্ট করছে। তৈরি করছে দৃশ্য দূষণ। এমন অবস্থা পরিবর্তনে ফ্লাইওভারের নিচের পিলারগুলোতে ব্যানার-পোস্টার তুলে পরিষ্কার-পরিচ্ছন্ন করে সাদা রং করা হয়েছে। রাজধানীর মহাখালী ফ্লাইওভারের পিলারে দৃষ্টিনন্দন আলপনা আঁকছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।  

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে ফ্লাইওভারের পিলারে দৃষ্টিনন্দন চিত্রাঙ্কন কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম। ডিএনসিসি মেয়র চিত্রশিল্পীদের অনুপ্রেরণা দিতে নিজেই রং তুলির আঁচড়ে চিত্রাঙ্কন কার্যক্রমে অংশ নেন।

দেখা গেছে, দৃষ্টিনন্দন করা চারটি পিলারের একটিতে পরিবেশ সংরক্ষণের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। পিলারের একপাশে এক কিশোর চারা গাছ লাগাচ্ছে, আরেক কিশোর বই নিয়ে স্কুলে যাচ্ছে। একটিতে লেখা রয়েছে হর্ন বাজাবেন না, পোস্টার না লাগাই। আর দুটি পিলের একটিতে ফুল, পাখি, সূর্য এবং আরেকটিতে ফুলের নকশার সঙ্গে নৌকা দিয়ে আবহমান বাংলার সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে। মাত্র কাজ শুরু হলেও পিলারগুলো যে সৌন্দর্য ছড়াচ্ছে তা পথচারীদের আকৃষ্ট করছে। অনেকেই মোবাইল ফোনের ক্যামেরায় বন্দি করছেন সেই দৃশ্য।

 দৃশ্য দূষণ কমানোর লক্ষ্যে ফ্লাইওভারে আলপনা
 দৃশ্য দূষণ কমানোর লক্ষ্যে ফ্লাইওভারে আলপনা
 দৃশ্য দূষণ কমানোর লক্ষ্যে ফ্লাইওভারে আলপনা
 দৃশ্য দূষণ কমানোর লক্ষ্যে ফ্লাইওভারে আলপনা
 দৃশ্য দূষণ কমানোর লক্ষ্যে ফ্লাইওভারে আলপনা
 দৃশ্য দূষণ কমানোর লক্ষ্যে ফ্লাইওভারে আলপনা
 দৃশ্য দূষণ কমানোর লক্ষ্যে ফ্লাইওভারে আলপনা
 দৃশ্য দূষণ কমানোর লক্ষ্যে ফ্লাইওভারে আলপনা
 দৃশ্য দূষণ কমানোর লক্ষ্যে ফ্লাইওভারে আলপনা
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা