আরিফুল আমিন
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩ ১৪:২০ পিএম
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের আগ মুহূর্তে পাকিস্তানিদের নির্মম হত্যাযজ্ঞের শিকার হয়েছিলেন বাংলার বুদ্ধিজীবীরা। দিবসটিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে। সৌধের মূল বেদি ও আশপাশের এলাকা পরিস্কার করা হচ্ছে। নিরাপত্তার জন্য সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।