মোহাম্মদ রিয়াজ
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩ ১৫:৩৬ পিএম
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পাহাড়-টিলা ও নদী বেষ্টিত অঞ্চল হওয়াতে বিভিন্ন এলাকাগুলোতে ড্রাগন ফল চাষের একটি বৈপ্লবিক প্রতিযোগিতা লক্ষ্য করা গেছে। উঁচু ও পাহাড়ি অঞ্চল ক্যাকটাস জাতীয় এ ফল চাষের জন্য বেশ উপযুক্ত জায়গা। রাসায়নিক সার ব্যবহার না করে অল্প জৈব সার দিয়েই করা যায় এর চাষ।
উপজেলার দাঁতমারা, শান্তিরহাট, বাগান বাজার, কাঞ্চন নগর, কর্ণফুলী চা বাগান, সুয়াবিলের উঁচু জায়গাগুলোতে নতুন করে প্রচুর চাষাবাদ হচ্ছে। ইতোমধ্যে যারা ড্রাগন চাষ করে লাভবান চাষিরা জানিয়েছেন, এটি তাদের অর্থনৈতিকভাবে স্ববালম্বী করছে। যেহেতু একটি ড্রাগন ফল গাছ প্রায় দশ থেকে ২০ থেকে ২৫ বছর ফলন দেয় তাই প্রতি বছর এর উৎপাদন আরও বাড়বে বলে আশাবাদী তারা।