আলী হোসেন মিন্টু
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩ ১৪:২৪ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৩ ১৫:০২ পিএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। প্রথম দলীয় মনোনয়নপত্রটি সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা মনোনয়নপত্রটি কেনেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শুরুর পর উৎসবমুখর পরিবেশে ফরম সংগ্রহ করছেন মনোনয়নপ্রত্যাশীরা। এবার দলের মনোনয়ন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা।