নিয়াজ মোর্শেদ
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩ ১৫:১৯ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৩ ১৯:২৭ পিএম
বছরের একটি নির্দিষ্ট সময়ে পঞ্চগড় থেকে দেখা যায় হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘা। তবে এবার পহেলা নভেম্বর ভোরেই দেখা মিলল তুষার শুভ্র হিমালয় পর্বত ও কাঞ্চনজঙ্ঘার। পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে মাত্র ১৩৫ কিলোমিটার দূরত্বে থাকা হিমালয় পর্বতমালার কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপ আপনাকে মোহিত করতে বাধ্য।