আলী হোসেন মিন্টু
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩ ২০:৪৬ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৩ ২১:১৮ পিএম
শুক্রবার শুরু হয়েছে পাঁচদিনের শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শনিবার ছিল মহাসপ্তমী। ধূপ, পঞ্চপ্রদীপ, উলুধ্বনি আর ঢাকের বাদ্যের সঙ্গে বাজছে শঙ্খনাদ। মণ্ডপে মণ্ডপে উচ্চারিত হচ্ছে পুরোহিতের মন্ত্রধ্বনি। শনিবার (২১ অক্টোবর) সকাল থেকেই বিভিন্ন মণ্ডপে সনাতন ধর্মাবলম্বী মানুষেরা পূজা উদযাপন করছেন। রাজধানীর বনানী পূজা মণ্ডপ থেকে তোলা ছবি।