মেহরাব হোসেন
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩ ১৩:৪০ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৩ ১৪:২৬ পিএম
সনাতন ধর্মাবলম্বীদের উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের ব্যস্ততা। এবার এই পূজা উপলক্ষে চিনিগুঁড়া ধান দিয়ে ব্যতিক্রমী প্রতিমা তৈরি হয়েছে সাতক্ষীরার কলারোয়ায়। এমন শৈল্পিক কারুকাজে মুগ্ধ হচ্ছেন ভক্ত ও দর্শনার্থীরা। কলারোয়ার মুরারীকাটি উত্তরপাড়া পালপাড়া শারদীয় দুর্গাপূজা মন্দিরে তৈরি হয়েছে চিনিগুঁড়া ধানে তৈরি এই প্রতিমা। ইতোমধ্য শেষ হয়েছে প্রতিমা তৈরির কাজ। সোনালি রঙের এ প্রতিমা তৈরিতে ব্যবহার হয়েছে ১০০ কেজি চিনিগুঁড়া ধান।