আলী হোসেন মিন্টু
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৪:১০ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৩৬ পিএম
আজ রবিবার বিশ্ব নদী দিবস। বিশ্বের সব নদী রক্ষার তৎপরতার অংশ হিসেবে ১৯৮০ সাল থেকে প্রতিবছর সেপ্টেম্বরের শেষ রবিবার পালিত হচ্ছে এ দিবস। ১৯৮০ সালে কানাডার খ্যাতনামা নদীবিষয়ক আইনজীবী মার্ক অ্যাঞ্জেলো দিনটি ‘নদী দিবস’ হিসেবে পালনের উদ্যোগ নিয়েছিলেন। ২০০৫ সালে জাতিসংঘ নদী রক্ষায় জনসচেতনতা তৈরি করতে ‘জীবনের জন্য জল দশক’ ঘোষণা করে।
বিশেষজ্ঞরা বলছেন, আমাদের নগরায়নের ফলে নদীগুলো হারিয়ে যাচ্ছে। কিন্তু পরিবেশ ধ্বংস করে কোনো কর্মকাণ্ড পরিচালনা করলে তার ফলাফল শূন্যই থেকে যায়। আমরা ধীরে ধীরে নদী দূষণ করছি ও দখল করছি। এখন যদি এসব বন্ধ করতে না পারি তবে সামনে আমাদের দুর্দিন আসছে। ছবিগুলো বুড়িগঙ্গার তীর থেকে তুলেছেন আলী হোসেন মিন্টু।