আলী হোসেন মিন্টু
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩ ১৩:৩৭ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৩ ১৪:৪০ পিএম
এবার ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া। এখন বাজারে সরবরাহ কিছুটা বাড়লেও নাগালে আসেনি দাম। ফলে বেশির ভাগ মানুষের পাতে এখনও ইলিশ ওঠেনি। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ টাকা। আর ছোট সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৪০০ টাকা পর্যন্ত।
ইলিশের দাম মাংস থেকেও অনেক বেশি হওয়ায় দাম নিয়ে ক্রেতাদের ক্ষোভ ঝাড়তে দেখা যায়। মঙ্গলবার সকালে ঢাকার তেজগাও বাজার থেকে ছবি তুলেছেন আলী হোসেন মিন্টু।