আলী হোসেন মিন্টু
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩ ১৬:১৪ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৩ ১৬:৪৫ পিএম
সিজিপিএর শর্ত শিথিল করে মানোন্নয়ন পরীক্ষা নিয়ে পরবর্তী বর্ষে প্রমোশনের এক দফা দাবিতে আবারও রাজধানীর নীলক্ষেত অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নীলক্ষেত মোড়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। দুপুর ১টার দিকে সেখানে অবরোধ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধের কারণে আজিমপুর থেকে সাইন্সল্যাবমুখী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট।