× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাট্টলী সমুদ্রসৈকত

মো. আমিনুল ইসলাম

প্রকাশ : ০২ আগস্ট ২০২৩ ১৩:২৫ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২৩ ১৩:৪৪ পিএম

বাংলাদেশে সমুদ্রসৈকত বলতে গেলে প্রথমেই চোখের সামনে আসে কক্সবাজার সমুদ্রসৈকত বা কুয়াকাটার কথা। তবে এর বাইরেও এদেশে বেশ কয়েকটি সমুদ্রসৈকত আছে। এর মধ্যে অন্যতম দৃষ্টিনন্দন আর নিরিবিলি সমুদ্রসৈকত হলো কাট্টলী সমুদ্রসৈকত। চট্টগ্রাম শহর থেকে কিছুটা দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে আকর্ষণীয় সমুদ্রসৈকতটি অবস্থিত।

পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের এই সমুদ্রসৈকতটি অনেকের কাছেই অজানা। চট্টগ্রামবাসী কেউ কেউ এটি সম্পর্কে জানলেও পর্যটকরা খুব একটা জানেন না।

এই সৈকতটির আরেকটি নাম হলো জেলেপাড়া সমুদ্রসৈকত। জায়গাটির নৈসর্গিক সৌন্দর্য সহজেই বিমোহিত করে প্রকৃতিপ্রেমীদের। একদিকে সমুদ্রসৈকত আর অন্যদিকে গ্রামীণ পরিবেশ অন্য কোনো সৈকতে খুঁজে পাওয়া যাবে না।

চট্টগ্রাম শহর থেকে টোল সড়ক ধরে সহজেই পৌঁছতে পারেন জায়গাটিতে। এ ছাড়া চট্টগ্রামের একমাত্র আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশ দিয়েও এ সৈকতে আসা যায়।

যারা জহুর আহমেদ স্টেডিয়ামে খেলা দেখতে আসেন তাদের জন্য এই সমুদ্রসৈকতটি একটি আদর্শ ভ্রমণের জায়গা।

কাট্টলী সমুদ্রসৈকত
শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা