আলী হোসেন মিন্টু
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩ ১২:৫৩ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৩ ১৩:৪৮ পিএম
পবিত্র আশুরার তাজিয়া মিছিল শুরু হয়েছে। সকাল ১০টায় রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে এই মিছিল শুরু হয়। সকাল ৯টা থেকেই শিয়া সম্প্রদায়ের হাজার হাজার মানুষ পুরান ঢাকায় হোসেনি দালানে জড়ো হতে থাকেন। তাজিয়া মিছিলে শিশু-বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সি নারী-পুরুষ অংশ নিয়েছেন। মিছিলটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য রয়েছে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ছবিগুলো শনিবার দুপুরে পুরান ঢাকার হোসনি দালান থেকে তোলা।