আলী হোসেন মিন্টু
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩ ১৪:০৯ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩ ১৪:২০ পিএম
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সারা দেশের মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হয়। ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। গড় পাসের হার ৮০ দশমিক ৩৯। সকাল থেকে অনেক শিক্ষার্থী ও অভিভাবকেরা মুঠোফোনে ফল খুঁজে নেন। কাঙ্ক্ষিত ফল পেয়ে উল্লাস করেন শিক্ষার্থীরা। বাদ্যযন্ত্র বাজিয়েও আনন্দ-উল্লাস করে অনেক স্কুলের শিক্ষার্থীরা। ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে তোলা ছবি।