ইন্দ্রজিৎ কুমার ঘোষ
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২২ ২১:২৯ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২২ ১৬:৪৭ পিএম
শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব। করোনা মহামারির দুই বছর ছিল না উৎসবের এ আয়োজন। তাই এ বছর বিজয়া দশমীতে বর্ণিল শোভাযাত্রা আর সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্তরা।
শাঁখারীবাজারে পূজামণ্ডপে দেবীকে বিদায়ের আগে মিষ্টি খাওয়াচ্ছেন এক ভক্ত।
শাঁখারীবাজারে পূজামণ্ডপে দেবীকে বিদায়ের আগে সিঁদুর পরাচ্ছেন এক ভক্ত।
মণ্ডপে মণ্ডপে একে অপরকে সিঁদুর মেখে দিচ্ছেন।
বিসর্জনের জন্য শোভাযাত্রা করে দেবীকে ওয়াইজঘাটে আনা হয়।
বিসর্জনের জন্য বুড়িগঙ্গা নদীতে নৌকা করে নিয়ে যাওয়া হচ্ছে।
বিসর্জনের জন্য বুড়িগঙ্গা নদীতে নৌকা করে নিয়ে যাওয়া হচ্ছে।
বুড়িগঙ্গা নদীতে দেবী দুর্গাকে বিসর্জনের পর প্রণাম করছেন এক ভক্ত।
বুড়িগঙ্গা নদীতে দেবী দুর্গাকে বিসর্জন করা হয়।