ইন্দ্রজিৎ কুমার ঘোষ
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩ ১৬:৩১ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩ ১৬:৪৪ পিএম
বুড়িগঙ্গায় বাল্কহেডের ধাক্কায় ডুবে যাওয়া ওয়াটার বাসটি প্রায় ১২ ঘণ্টা পর নদীর কিনারে টেনে তোলা হয়েছে। এটিকে রবিবার (১৬ জুলাই) সকাল ৭টার দিকে টেনে কিনারে তুলে আনে উদ্ধারকারী জাহাজ ‘রুস্তম’। পরে শ্যামপুরের ফায়ার সার্ভিস ঘাটের সামনে নিয়ে রাখা হয়। সেখানে ওয়াটার বাসটির ভেতরে তল্লাশি চালায় ফায়ার সার্ভিস কর্মীরা।