ঢাকা-১৭ উপনির্বাচন
আলী হোসেন মিন্টু
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩ ১৫:৩০ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৩ ১৫:৫০ পিএম
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ কাল। শেষ মুহূর্তের প্রস্তুতিতে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠাচ্ছে নির্বাচন কমিশন। রবিবার (১৬ জুলাই) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপার, প্যাড, সিল, অমোচনীয় কালিসহ অন্যান্য উপকরণ পুলিশি পাহারায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে।