প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২২ ১৩:১১ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২২ ১৩:২৯ পিএম
দুর্গোৎসবের কুমারী পূজা আজ। সোমবার (৩ অক্টোবর) মণ্ডপে মণ্ডপে চলছে পূজা অর্চনা। শঙ্খের ধ্বনি, কাঁসর ঘণ্টা, ঢাকের বাদ্য, উলুধ্বনির মধ্য দিয়ে কুমারী মাকে পুষ্পমাল্য পরিয়ে কুমারী পূজা শুরু হয়।
কুমারী পূজা হলো এক বিশেষ ধরনের পূজা, যে পূজায় এক কিশোরী কন্যাকে দেবীর আসনে বসিয়ে মাতৃরূপে পূজা-অর্চনা করা হয়।
হিন্দু শাস্ত্র অনুযায়ী, মা কালীর হাতে কলাসুর বধের প্রতীকী হলো কুমারী পূজা। কথিত রয়েছে, কলাসুর স্বর্গ ও মর্ত্য অধিকার করে নিয়েছিল। দেবতারা মা কালীর কাছে উদ্ধারের জন্য প্রার্থনা করেন। তাদের আর্তি শুনে মা কালী আবার জন্ম নেন শিশুকন্যারূপে এবং কলাসুরকে বধ করেন।
কুমারী পূজা। ঢাকার গোপীবাগের রামকৃষ্ণ মঠ ও মিশন মন্দির থেকে ছবিটি তোলা।