আলী হোসেন মিন্টু
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩ ১৩:২৮ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৩ ২২:০৬ পিএম
রাজধানীর সেন্ট্রাল হসপিটালে নবজাতক ও মায়ের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার দুই চিকিৎসকের নিঃশর্ত মুক্তিসহ হাসপাতাল কর্তৃপক্ষের হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় শহীদ মিনারে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) নেতারা এ মানববন্ধন করেন।