জয়ন্ত সাহা
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২২ ২১:২৫ পিএম
করোনা মহামারি কাটিয়ে দুই বছর পর আবারও উৎসবের মৌসুম আর ঋতু বদলের এই বেলায় নগরে শরৎবন্দনার আয়োজন করল সাংস্কৃতিক সংগঠন ছায়ানট।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) প্রত্যুষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় কবিতা, গান ও নৃত্যে তারা বন্দনা করল শরৎকে।
চারুকলার বকুলতলায় ছায়ানটের শরৎ উৎসবে নৃত্য পরিবেশনা। প্রবা ফটো
চারুকলার বকুলতলায় ছায়ানটের শরৎ উৎসবে গাইছেন শিল্পীরা। প্রবা ফটো