আরিফুল আমিন
প্রকাশ : ১৮ জুন ২০২৩ ১২:৩১ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৩ ১২:৫৬ পিএম
কোরবানির ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে পশু কেনাবেচা। দেশে এখন কোরবানিযোগ্য পশুর সংখ্যা চাহিদার চেয়ে ২১ লাখেরও বেশি। এরপরও এবার পশুর দাম বাড়তির দিকে থাকবে বলে জানিয়েছেন খামারিরা। এ বিষয়ে তাদের বক্তব্য হলো, পশুখাদ্যের উপকরণের মূল্যবৃদ্ধি এবং সার্বিক লালন-পালনের খরচ বেড়ে যাওয়ায় এবার দাম বাড়তির দিকে থাকতে পারে। রাজধানীর মোহাম্মদপুরের একটি খামারে তোলা ছবি।