আরিফুল আমিন
প্রকাশ : ০৯ জুন ২০২৩ ১৪:১৪ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৩ ১৫:২৮ পিএম
হারিয়ে যেতে বসেছে দেশি প্রজাতির খেজুরগাছ। এক সময় গ্রামাঞ্চলে রাস্তার দুপাশে এ গাছের সারি দেখা যেত। আর খেজুরের মৌসুমে থোকায় থোকায় ঝুলে থাকত এ ফল। ঋতু পরিবর্তনকালীন রোগ প্রতিরোধে খেজুর দারুণ কার্যকর। খেজুর গাছ প্রধানত মরুদেশীয় উদ্ভিদ। রাজধানী ঢাকাতেও বিভিন্ন জায়গায় দেখা মেলে দেশি খেজুর গাছের। রাজধানীর নিকুঞ্জ এলাকার লেকপাড় থেকে তোলা ছবি।