চন্দ্র প্রভা বর্মন
প্রকাশ : ০৪ জুন ২০২৩ ১৮:১৯ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৩ ১৯:২৬ পিএম
টাঙ্গুয়ার হাওর সিলেটের সুনামগঞ্জ জেলায় অবস্থিত। প্রায় ১০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এ হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। স্থানীয় লোকজনের কাছে হাওরটি নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল নামেও পরিচিত। এটি বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান হিসেবে পরিচিত, প্রথমটি সুন্দরবন।