আলী হোসেন মিন্টু
প্রকাশ : ০৩ জুন ২০২৩ ১৮:০৫ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৩ ১৮:০৫ পিএম
সারা দেশে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। দাবদাহ অব্যাহত থাকতে পারে আরও কয়েকদিন। তীব্র তাপপ্রবাহের সঙ্গে যুক্ত হয়েছে লোডশেডিং।
রাজধানীসহ সারা দেশেই অতিরিক্ত লোডশেডিং হচ্ছে। এতে জনজীবন নাকাল হয়ে উঠেছে। বিশেষ করে বেশি কষ্ট পাচ্ছেন শ্রমজীবী মানুষেরা।
শনিবার (৩ জুন) রাজধানীর মতিঝিল থেকে ছবিগুলো তুলেছেন আলী হোসেন মিন্টু।