× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঐতিহ্যের প্রতীক পুরান ঢাকার গোল তালাব

নিশান আহমেদ

প্রকাশ : ২৮ মে ২০২৩ ১১:০৬ এএম

আপডেট : ২৮ মে ২০২৩ ১১:৪৬ এএম

পুরান ঢাকার ইসলামপুরে আহসান মঞ্জিলের ঠিক পাশেই গোল তালাব বা গোল পুকুর অবস্থিত। তালাব উর্দু শব্দ, যার অর্থ জলাধার। ১৬১০ সালে নবাব আব্দুল বারী এই পুকুরটি খননের উদ্যোগ নেন। স্থানীয়রা এটিকে ‘নবাব বাড়ি পুশকুনি’ নামে সম্বোধন করতো। গোলাকার আকৃতির বিশাল এই পুকুরটির চারপাশে দালানকোঠা রয়েছে।

শত ঝড়-ঝাপটা সহ্য করে উনিশ শতকে খনন করা পুকুরটি আজও টিকে আছে গৌরব আর ঐতিহ্যের প্রতীক হিসেবে। বর্তমানে পুকুরটি ঘিরে আবর্তিত হচ্ছে এই এলাকার হাজারো মানুষের কর্মব্যস্ততা, বসত-বাণিজ্য। চতুর্দিকে দাঁড়িয়ে থাকা ইট-কংক্রিটের স্তূপের মাঝে এই পুকুর যেন একখণ্ড কোমল স্নিগ্ধতা।

প্রায় ৫০০ বছরের ঐতিহ্যের সাক্ষী গোল পুকুর। সময়ের বাঁকে বাঁকে নানা উত্থান-পতনের সাক্ষী এই পুকুর। এটির চারপাশ ঘিরে আছে প্রায় অর্ধশত নারকেলগাছ। সব গাছ একই উচ্চতার। 

ইট-কংক্রিটের স্তূপের মাঝে যেন একখণ্ড কোমল স্নিগ্ধতা

ইট-কংক্রিটের স্তূপের মাঝে যেন একখণ্ড কোমল স্নিগ্ধতা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা