মাহিন ইসলাম পরান
প্রকাশ : ২০ মে ২০২৩ ১২:৪১ পিএম
আপডেট : ২০ মে ২০২৩ ১৩:৩০ পিএম
সিলেটের একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান ভোলাগঞ্জ। এটি দেশের বৃহত্তম পাথর কোয়ারির অঞ্চল। পাথর কোয়ারি আর পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করার জন্য প্রতিদিন এখানে সমাগম হয় পর্যটকদের। সিলেট থেকে ভোলাগঞ্জের দূরত্ব ৩৩ কিলোমিটার। ভারতের আসাম প্রদেশের রাজধানী শিলংয়ে এক সময় লোকজন এ রাস্তা দিয়ে যাতায়াত করতো। কালের পরিক্রমায় এখানে প্রতিষ্ঠিত হয়েছে রজ্জুপথ। নাম ভোলাগঞ্জ রোপওয়ে।