রুবেল রশিদ
প্রকাশ : ১৬ মে ২০২৩ ১৭:৫৩ পিএম
আপডেট : ১৬ মে ২০২৩ ১৮:০৩ পিএম
ঘূর্ণিঝড় মোখার আঘাতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেন্টমার্টিন। সেখানে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে কোস্ট গার্ডের সদস্যরা। মঙ্গলবার (১৬ মে) সকালে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চত্বরে অসহায় মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।