প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২২ ১৬:২০ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২ ১৬:৫২ পিএম
বন্যা-খরা থেকে বাঁচতে ঠাকুরগাঁও সদর উপজেলার পাচপীরডাঙ্গা গ্রামের আদিবাসীরা নেচে-গেয়ে কারাম উৎসব উদযাপন করেছেন। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে ঐতিহ্যবাহী উৎসবটি উদযাপন করেন এই ওরাওঁ আদিবাসীরা। উৎসব দেখার জন্য শহরসহ বিভিন্ন এলাকার অন্য অনেক সম্প্রদায়ের মানুষও সমবেত হন।
বিপদ থেকে মুক্ত থাকতে এবং মঙ্গল কামনায় প্রতিবছর ভাদ্র মাসের একাদশীতে এই উৎসব হয়। সন্ধ্যার পর গান-বাজনার মাধ্যমে একটি কারাম বৃক্ষ পূজার স্থানে বসানো হয়। এই বৃক্ষ ঘিরে ঢাকের তালে নেচে-গেয়ে উৎসব জমিয়ে তোলেন সবাই।
প্রবা/এমজে
নেচে গেয়ে কারাম উৎসবে মেতে উঠেছেন আদিবাসীরা। ছবি : প্রবা
নেচে গেয়ে কারাম উৎসবে মেতে উঠেছেন আদিবাসীরা। ছবি : প্রবা