নিত্যানন্দ শীল
প্রকাশ : ০৬ মে ২০২৩ ১১:৪০ এএম
আপডেট : ০৬ মে ২০২৩ ১২:১০ পিএম
মাঠে মাঠে পাকা ধানের সমারোহ। দিগন্তজুড়ে চলছে সোনালি ধানের দোলা। বোরো ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি ফুটিয়েছে। চলছে ধান কাটার উৎসব। বগুড়ার ধুনট উপজেলায় চলছে ধান কাটার ধুম। কিষান-কিষানিরা ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন।