আরিফুল আমিন
প্রকাশ : ০৫ মে ২০২৩ ১৩:০৮ পিএম
আপডেট : ০৫ মে ২০২৩ ১৪:০৩ পিএম
নিয়মিত ড্রেজিং না করায় বগুড়ায় যমুনা নদীতে দেখা দিয়েছে নাব্য সংকট। এতে নদীপথে যাত্রীদের যাতায়াতের সমস্যা হচ্ছে। বিপাকে পড়েছে চরাঞ্চলের মানুষ। ভরা বর্ষায় প্রমত্তা যমুনার শুষ্ক মৌসুমে ঠিক তার উল্টো রূপ। নদীর বুকে জেগে উঠেছে ছোটবড় অসংখ্য চর। এক ঘণ্টার পথ পাড়ি দিতে লাগছে তিন ঘণ্টা। নৌকা চরে আটকে পড়ায় ভোগান্তিও হয়। পানি কমে তির থেকে ঘাটের দূরত্ব এখন ২ থেকে ৩ কিলোমিটার। তাই বালির চর পাড়ি দিতে হয় হেঁটে। বগুড়ার ধুনট উপজেলার ছবি।