× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাহাড়ি নীলকান্ত

মো. জুয়েল রানা

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩ ১৬:৪৮ পিএম

আপডেট : ২০ এপ্রিল ২০২৩ ১২:০০ পিএম

পাহাড়ি নীলকান্ত বাংলাদেশের একটি পরিযায়ী পাখি, এর ইংরেজি নাম Oriental Dollarbird. বাংলাদেশে এরা গ্রীষ্মকালীন সময়ে প্রজননের উদ্দেশ্যে আসে। পার্বত্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে এদের দেখা যায়। এ পাখি দেখতে গাঢ় বাদামী, পিঠের দিকে হালকা সবুজ ও নীলের সংমিশ্রণের। গলার অংশ চকচকে নীল, ঠোট ও পা লাল হয়ে থাকে। ডানার পালকের শেষ অংশে সাদা ছাপ আছে। এরা বড় গাছের উপরের মগডালে বসে শিকার ধরে, সুযোগ বুঝে শিকার ধরতে মাটিতেও নামে, এদের খাদ্য তালিকায় বড় পোকা মাকড় ঘাসফড়িঙ, টিকটিকি ও ছোট সরীসৃপ রয়েছে। এপ্রিল থেকে মে মাসে তাদের প্রজনন কাল, তারা ২-৩টি ডিম দিয়ে থাকে। ১৮-২৪ দিনে ডিম ফুটে বাচ্চা বেড় হয়। পতঙ্গভোগি এই পাখিটি কর্কশ স্বরে ‘ক্যাক ক্যাক’ করে ডাকে। অতিরিক্ত বন ও গাছপালা উজাড় হওয়াতে সুন্দর এই পাখিটি বিলপ্তির আশংকার তালিকায় রয়েছে। ছবিগুলো সাতছড়ি জাতীয় উদ্যান থেকে তোলা। 

পাহাড়ি নীলকান্ত
পাহাড়ি নীলকান্ত
পাহাড়ি নীলকান্ত
পাহাড়ি নীলকান্ত
পাহাড়ি নীলকান্ত
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা