সৈকত বিশ্বাস
প্রকাশ : ২১ মার্চ ২০২৩ ১৩:১১ পিএম
আপডেট : ২১ মার্চ ২০২৩ ১৪:৩৬ পিএম
বান্দরবান সদরের চৌধুরী মার্কেট সংলগ্ন সাঙ্গু নদের তীরে মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে গঙ্গাপূজা ও বারুণী স্নান অনুষ্ঠিত হয়। প্রতি বছর মধুকৃষ্ণা ত্রয়োদশীর তিথিতে মহাপুণ্য লগ্নে গঙ্গাদেবীর পূজা ও বারুণী স্নান উপলক্ষে এই বর্ণাঢ্য আয়োজন করা হয়। হিন্দু সম্প্রদায়ের মানুষের বিশ্বাস এ পুণ্যতিথিতে গঙ্গাস্নান করলে মানুষের সকল প্রকার পাপ মোচন হয়। তাই হিন্দু সম্প্রদায়ের লোকজন এই গঙ্গাপূজা, গঙ্গা আরতি ও বারুণী স্নানে অংশগ্রহণ করে জীব ও জগতের মঙ্গল কামনা করেন।