প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২২ ১৬:১৪ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২ ১৬:২৭ পিএম
কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আনা হয়েছে কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ। শেষবারের মতো সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন গুণী এ গীতিকবির প্রতি।
সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ শহীদ মিনারে নিয়ে আসার পর গার্ড অব অনার দেওয়া হয়।
গাজী মাজহারুল আনোয়ারকে এক নজর দেখতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছুটে আসেন সাংস্কৃতিক অঙ্গনের মানুষরা। তার মরদেহে ফুল ও শ্রদ্ধা জানাচ্ছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষ।
/এমজে/
কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আনা হয়েছে কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ । শেষবারের মতো সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন গুণী এ গীতিকবির প্রতি।