নাকিব শাহ্ আলম
প্রকাশ : ১১ মার্চ ২০২৩ ১৩:২৩ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৩ ১৩:২৫ পিএম
রাজধানীর মোহাম্মদপুরের উর্দুভাষী বিহারি ক্যাম্পে ঝুঁকিপূর্ণ বহুতল বাড়ি নির্মাণ চলছেই। অল্প জায়গার ওপর ইট-বালু-সিমেন্ট আর হালকা রড দিয়ে কোনোমতে গড়ে তোলা হয়েছে এসব বহুতল বাড়ি। ভূমিকম্পে যেকোনো সময় এসব বাড়ি ধসে পড়তে পারে। প্রাণহানি ঘটতে পারে শত শত মানুষের।