আরিফুল আমিন
প্রকাশ : ১১ মার্চ ২০২৩ ১১:৪৬ এএম
আপডেট : ১১ মার্চ ২০২৩ ১২:৫৮ পিএম
অভ্যাস ও সচেতনতার অভাবে তুরাগ নদে প্রতিদিন ফেলা হচ্ছে নানান ধরনের গৃহস্থালি বর্জ্য, ময়লা-আবর্জনা ও নিষিদ্ধ পলিথিন। দেখে বিশ্বাস করতে কষ্ট হয় এটি একটি নদ। কোনো স্রোত নেই, প্রাণ নেই। এ তুরাগ নদ এখন বিভিন্ন জায়গায় নর্দমার আকার ধারণ করেছে। নদের পানি বিষাক্ত হয়ে পশুপ্রাণীর পানের অযোগ্য। কালো, দুর্গন্ধ ও শ্যাওলা যুক্ত পানি হাতে লাগলে হচ্ছে ডায়রিয়া, চর্মরোগ এবং শ্বাসকষ্টের মতো জটিল রোগ। বিষয়টি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। রাজধানীর গাবতলী ব্রিজ থেকে তোলা ছবি।