ইমরান হোসেন ইমু
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৩৩ পিএম
পার্বত্য অঞ্চলে বসবাসরত পাহাড়ি নারীরা নিজেদের পরিধেয় বস্ত্র নিজেরাই তৈরি করেন বিশেষ কায়দার হাতের বুনন কোমর তাঁতের মাধ্যমে। বান্দরবানের পাহাড়ে ১১টি জাতিগোষ্ঠীর বাস। পাহাড়ি নারীদের হাতে তৈরি পোশাকের মধ্যে রয়েছে থামি, পিনন, ওড়না, রুমাল, গামছা বা চাদরসহ রকমারি আরও অনেক জিনিস। নারী সদস্যরা শীত মৌসুমে বুনন করেন কোমর তাঁত। তৈরি করেন ছোট-বড় সাইজের বিভিন্ন কম্বল, মাফলার ও চাদরসহ বিভিন্ন ধরনের বস্ত্র। পাহাড়ি নারীদের তাঁত শিল্পের ছবিগুলো বান্দরবান জেলায় তোলা। পাহাড়ি নারীর তাঁত শিল্প নিয়ে প্রতিদিনের বাংলাদেশের আজকের আয়োজন।