× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিমুলের রাজ্য

মোসাদ্দেকুর রহমান

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৩০ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৪৬ পিএম

২০০২ সালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মানিগাঁও গ্রামের যাদুকাটা নদীসংলগ্ন লাউয়ের গড়ে বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন নিজের প্রায় ২ হাজার ৪০০ শতাংশ জমিতে শখের বশে শিমুল গাছ রোপণের উদ্যোগ নেন। তিনি প্রায় ৩ হাজার শিমুল গাছ রোপণ করেন। দিনে দিনে বেড়ে ওঠা শিমুল গাছগুলো এখন হয়ে উঠেছে শিমুলবাগান। তিনি মারা যাওয়ার পর তার ছেলে বাগানটির দেখভাল করছেন।

সুনামগঞ্জ শহর থেকে ৪০ কিলোমিটার দূরে যাদুকাটা নদীর তীরে এ শিমুলবাগানের অবস্থান। শুষ্ক মৌসুমে বাগানটির চারদিকে থাকে ধু-ধু বালুচর। বসন্তের আগেই হাজারো গাছে ফুটতে শুরু করে ফুল। শিমুলের রঙে রঙিন হয়ে ওঠে পুরো এলাকা। এ যেন ফাগুনের মোহনায় শিমুলের রাজ্য!

এই সময়ে পর্যটকের প্রিয় স্থানের তালিকায় শিমুলবাগান। শিমুলবাগানের এমন সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন এখানে আসেন পর্যটক। সুনামগঞ্জের শিমুলবাগান নিয়ে প্রতিদিনের বাংলাদেশের আজকের আয়োজন।

শিমুলের রাজ্য
শিমুলের রাজ্য
শিমুলের রাজ্য
শিমুলের রাজ্য
শিমুলের রাজ্য
শিমুলের রাজ্য
শিমুলের রাজ্য
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা