আরিফুল আমিন
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:০৩ পিএম
ইংরেজি ‘ওয়াই’ অক্ষরের মতো দেখতে ২.৩৪ কিলোমিটার দীর্ঘ মিরপুর-কালশী ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে যান চলাচলের জন্য। রবিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে কালশী বালুর মাঠে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্প উদ্বোধন করেন। এরপর সেখানে মোনাজাতে অংশ নেন তিনি।
সংশ্লিষ্টরা বলছেন, এটি রাজধানীবাসীর জন্য যোগাযোগব্যবস্থার আরেকটি মাইলফলক। মিরপুরের মানুষের জন্য এটা একটা আশীর্বাদস্বরূপ।