তৌহিদ পারভেজ বিপ্লব
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫৮ পিএম
দূর থেকে দেখে মনে হবে ফাঁকা মাঠ জুড়ে লাল গালিচা বিছিয়ে রাখা হয়েছে। কিন্তু কাছে গেলেই বোঝা যাবে সেখানে লাল গালিচা বিছিয়ে রাখা নয়, পাকা মরিচ শুকানো হচ্ছে। অপরূপ এ সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনার চর এবং নদীর বিভিন্ন ঘাট এলাকায় এ দৃশ্য চোখে পড়ে। বগুড়ার মরিচ উৎপাদনের সবচেয়ে বড় এলাকা হলো সারিয়াকান্দির বিভিন্ন চর। এছাড়াও সোনাতলা, গাবতলী ও ধুনট উপজেলায় ব্যাপক মরিচ চাষ করা হয়।
মূলত যমুনার পানি কমে যাওয়ার পর জেগে ওঠা বিশাল চর জুড়ে মরিচ চাষ করা হয়। প্রতিবছরই নদী ভাঙনের শিকার কৃষকরা এই মরিচ চাষ করেন। ফাল্গুন-চৈত্র মাসে সেই মরিচ শুকিয়ে বাজারজাত করে বেশ লাভবান হন তারা।