× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খোলা আকাশের নিচে দিন কাটছে ধলপুর সিটি পল্লীর বাসিন্দাদের

ইন্দ্রজিৎ কুমার ঘোষ

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ২২:১৬ পিএম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ২২:১৯ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীর ওয়াসা রোডের ধলপুর সিটি পল্লীতে বসবাসরত তেলেগু সম্প্রদায়ের বাসিন্দাদের, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মৌখিক নির্দেশ দেওয়ার পর ,বাসিন্দাদের মনে আতঙ্ক এবং খোলা আকাশের নিচে দিনযাপন করছেন । এই পল্লীতে প্রায় ১২-১৩শ বাসিন্দা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

 ব্রিটিশ আমল থেকে তেলেগু সম্প্রদায়ের মানুষ সেখানে বসবাস করে আসছে। এটি তখন থেকে মেথর পট্টি হিসেবে পরিচিত পায়। প্রথমে তারা মেথর থাকলেও এখন কালের পরিক্রমায় তাদের ‘পরিচ্ছন্নতাকর্মী’ বলা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস তেলেগু সম্প্রদায়ের সকলকে মৌখিকভাবে চলে যেতে বলেছেন এবং যাত্রাবাড়ী থানার ওসি কোনো প্রতিবাদ না করে চলে যাওয়ার জন্য হুমকি দিয়েছেন। এ কারণে প্রায় ১২-১৩ শ বাসিন্দা হুমকির মধ্যে রযেছে। ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম জানান, প্রায় ১৬ একর জমির মধ্যে ৬ একর জায়গায় ঘর বানিয়ে পুনর্বাসন করা হবে। ১০ একর জায়গায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিবহন পুলের গাড়ির গ্যারেজ বানানো হবে।

একদিকে ভাঙা হচ্ছে আর অন্যদিকে খোলা আকাশের নিচে পরিবার নিয়ে খাবার খাচ্ছে ।

একদিকে ভাঙা হচ্ছে আর অন্যদিকে খোলা আকাশের নিচে পরিবার নিয়ে খাবার খাচ্ছে ।

ধলপুর সিটি পল্লীতে বসবাসরত এক পরিবার নিজেদের ঘর বাড়ি ভাঙার পর নাতনিকে কোলে নিয়ে অন্য স্থানে যাওয়ার সময় নাতনি তার প্রিয় খেলনাটি জড়িয়ে ধরে রাখে ।

ধলপুর সিটি পল্লীতে বসবাসরত এক পরিবার নিজেদের ঘর বাড়ি ভাঙার পর নাতনিকে কোলে নিয়ে অন্য স্থানে যাওয়ার সময় নাতনি তার প্রিয় খেলনাটি জড়িয়ে ধরে রাখে ।

খোলা আকাশের নিচে একটি পরিবার ।

খোলা আকাশের নিচে একটি পরিবার ।

থাকার কোনো স্থান না থাকায় খোলা আকাশের নিচে সন্তানদের নিয়ে অবস্থান ।

থাকার কোনো স্থান না থাকায় খোলা আকাশের নিচে সন্তানদের নিয়ে অবস্থান ।

সিটি করপোরেশনের উচ্ছেদের আগে নিজের জায়গা যতটুকু রক্ষা করা যায় সেই চেষ্টা করছে এক বাসিন্দা ।

সিটি করপোরেশনের উচ্ছেদের আগে নিজের জায়গা যতটুকু রক্ষা করা যায় সেই চেষ্টা করছে এক বাসিন্দা ।

উচ্ছেদের আগে নিজের জায়গা ভেঙে নিচ্ছে এক বাসিন্দা ।

উচ্ছেদের আগে নিজের জায়গা ভেঙে নিচ্ছে এক বাসিন্দা ।

সারা দিন ভবন ভাঙার পর ক্লান্ত এক নারী ।

সারা দিন ভবন ভাঙার পর ক্লান্ত এক নারী ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা