শিপন আহমেদ
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:২৩ পিএম
নারায়ণগঞ্জের বন্দরের ফুলের রাজ্য সাবদীর বিলজুড়ে এখন ফুলের হাসি। যেদিকে চোখ যায় শুধু ফুল আর ফুল। গাঁদা, ডালিয়া, সূর্যমুখী, চেরি, ক্যালেনডোলা কত রকম ফুল। হলুদ, লাল, সাদা কত বাহারি রং। দেখে মন জুড়িয়ে যায়। কয়েকদিন পরেই ফাগুন, ভালোবাসা দিবস আর মহান ভাষা আন্দোলনের ২১ ফেব্রুয়ারি। এবার ফুল বিক্রি করে গত দুই বছরের কাটাতে চায় ফুল চাষিরা।